শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় » মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা
প্রথম পাতা » জাতীয় » মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা
১৩৭ বার পঠিত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা

মনির হোসেন ::
মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা
মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের সকল বোট মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় জেলেদের সাথে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বারংবার নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও সম্প্রতি মায়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ আহরণে যাওয়া বাংলাদেশী জেলেদের আরাকান আর্মি কর্তৃক আটক, নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনার উপর আলোকপাত করা হয়।

সভায় মাছ ধরার ট্রলার/বোট মালিকগণকে মায়ানমার জলসীমা পরিহার করে বাংলাদেশ জলসীমা দিয়ে সমুদ্রে গমনাগমন করা, অধিক মাছ ধরার লোভে ইচ্ছাকৃতভাবে মায়ানমার জলসীমা অতিক্রম না করা, চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করা এবং মৎস্য আহরণ এর বরাদ্দকৃত সময়ের বাহিরে নাফ নদীতে মাছ না ধরাসহ বিভিন্ন জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এসময় টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট প্রতিনিধি, সহকারী কমিশনার ভূমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, মৎস্য ও জেলে সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন ঘাটের ইজারাদার এবং স্থানীয় জেলেগণ উপস্থিত ছিলেন।

চলমান পরিস্থিতিতে কোস্ট গার্ড নিয়মিত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন রাডারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।



বিষয়: #  #  #  #  #  #


---

জাতীয় এর আরও খবর

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
নির্বাচন সুষ্ঠ করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: ইসি সানাউল্লাহ নির্বাচন সুষ্ঠ করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: ইসি সানাউল্লাহ
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি ৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি
জিয়া উদ্যানের পথে তারেক রহমান জিয়া উদ্যানের পথে তারেক রহমান
নভেম্বরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫৩৩ প্রাণহানি নভেম্বরে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫৩৩ প্রাণহানি
পরিচয় মিলেছে সুদানে হতাহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় মিলেছে সুদানে হতাহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীর
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব তফসিল ঘোষণা কবে, এখনো ঠিক হয়নি: ইসি সচিব

আর্কাইভ

--- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি-লাহোর, তৃতীয় ঢাকা
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
ইরানের শাসন কাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে: ট্রাম্প
যুক্তরাজ্য-ফ্রান্সসহ ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার আরও ১৯ হাজার ১৮২ জন
হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থির বাতিল
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক
সুনামগঞ্জ-৫: দুই দশক পর ধানের শীষের ঘরে ফেরার লড়াই, মাঠে তুমুল গণজোয়ার