বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
বজ্রকণ্ঠ::
![]()
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন।
তারা হলেন- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)।
বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ও আজ ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুজনেই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।
নিহত একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, আরেকজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি রফিক।
এর আগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের ১২ নম্বর সড়কে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন দুই যুবক। তাদের মধ্যে একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। নিহতের নাম ইয়ামিন (২৩)। ফাহিম (২৩) নামে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়: #ছিনতাইকারী #মোহাম্মদপুর #সন্দেহ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 