বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে তালা কেটে খামার থেকে গরু-মহিষ চুরি
রাণীনগরে তালা কেটে খামার থেকে গরু-মহিষ চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে তালা কেটে খামার থেকে গরু-মহিষ চুরি
নওগাঁর রাণীনগরে একটি খামারের তালা কেটে খামার থেকে একটি গরু ও দু’টি মহিষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার রাতে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া চান্দারপুকুর গ্রামের খুবসুরত আলীর খামার থেকে এই চুরির ঘটনা ঘটে।চোরেরা ওই খামার থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের দু’টি মহিষ এবং এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় খামারের মালিক খুবসুরত আলীর পক্ষ থেকে রাণীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
খুবসুরত আলীর স্ত্রী মাবিয়া বিবি জানান, উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ মহাসড়কের পাশে চান্দারপুকুর এলাকায় তাদের বাসা। বাসার সাথে লাগানো একটি খামার রয়েছে। খামারে ৩টি মহিষ ও একটি গরুসহ বেশকিছু ভেড়া ছিল। সোমবার রাতে খামারে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে জানালা দিয়ে দেখতে পান খামারের দরজা খোলা। এ সময় বাসার মেইন দরজা খুলতে গিয়ে দেখতে পান বাহির থেকে শিকল লাগানো। পরে পেছনের দরজা খুলে বাহিরে বের হয়ে দেখেন চোরেরা তিনটি মহিষের মধ্যে দু’টি মহিষ ও একটি গরু চুরি করে নিয়ে গেছে। মহিষ দু’টির মূল্য প্রায় তিন লাখ টাকা এবং গরুর মূল্য এক লাখ টাকা। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয়: #কেটে #খামার #তালা #রাণীনগর










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 