শিরোনাম:
●   মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ●   মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা ●   তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী ●   ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ●   মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ ●   টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড ●   আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি ●   মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি ●   সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু ●   দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » অডিও বার্তায় ক্ষমা চাইলেন গজলশিল্পী মেজবাহ
প্রথম পাতা » Draft » অডিও বার্তায় ক্ষমা চাইলেন গজলশিল্পী মেজবাহ
১৪৫ বার পঠিত
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অডিও বার্তায় ক্ষমা চাইলেন গজলশিল্পী মেজবাহ

অডিও বার্তায় ক্ষমা চাইলেন গজলশিল্পী মেজবাহ

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার ভাই পার্থ মজুমদারকে হুমকি দিয়েছিলেন গজলশিল্পী মেজবাহ আহমেদ। এ কথা জানিয়ে পার্থ মজুমদার তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসও দিয়েছিলেন।

এ সংবাদ ছড়িয়ে পড়লে মেজবাহ আহমেদের এমন আচরণের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কেউ কেউ। অনেকে এ ধরনের ঘটনাকে চরম গর্হিত কাজ বলে জানিয়েছেন। এরপর গজলশিল্পী মেজবাহ আহমেদের নিকটজনের মধ্য থেকে কয়েকজন এ ঘটনার মিমাংসা করতে চেয়েছিলেন।

মেজবাহ আহমেদকে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে শুক্রবার (২০ জুন) ডেকেছিলেন। তবে তিনি আসেননি। কিন্তু গতকাল (২১ জুন) পার্থ মজুমদারের ম্যাসেঞ্চারে একটি অডিও বার্তা পাঠিয়ে এ ঘটনার জন্য মেজবাহ আহদেম ক্ষমা চেয়েছেন। তিনি এটকে একটি নিছক দুর্ঘটনা হিসেবে দেখার জন্য পার্থকে অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে আজ দুপুর দেড়াটার দিকে জাগো নিউজের সঙ্গে কথা হয় পার্থ মজুমদারের সঙ্গে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘মেজবা আহমেদ আমার কাছে ক্ষমা চেয়েছেন, ঠিক যে ভাষায় একজন মানুষ অপরাধ করলে ক্ষমা চায়। তিনি ক্ষমা চেয়ে আমার ম্যাসেঞ্জারে একটি অডিও বার্তা পাঠিছেন। আমিও তাকে মনে মনে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তার ম্যাসেঞ্জারে আমি কোনো জবাব দেইনি।’

পার্থ মজুমদারের কাছে মেজবাহ আহমেদের পাঠানো অডিও বার্তাটিতে হচ্ছে, ‘দাদা, যেকোনোভাবেই হোক একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। একটা অন্যায় হয়ে গেছে। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি মনে করি, আপনি আমাদের সংগীতাঙ্গনের অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষও। আমি নিজেও খুব দুঃখিত, খুব আত্মগ্লানিতে ভুগছি। পল্লবদা, ছোট ভাই রাজীব, আমার বন্ধু সুমন (আসিফ)—ওরা সবাই আমাকে জানিয়েছে। আমি আপনার ফেসবুক পোস্ট দেখেছি। ওরা স্ক্রিনশট পাঠিয়েছে। আপনি মনে কিছু রাইখেন না, এটা সত্যিই আমার অন্যায় হয়ে গেছে। ’

শুক্রবার পার্থ মজুমদার জাগো নিউজকে বলেছিলেন, ‘তার (মেজবাহ আহমেদ) সঙ্গে আমার কখনো দেখা-সাক্ষাৎ বা কথাবার্তা হয়েছে বলে মনে পড়ে না। আজ সকাল ৯টার কিছু পরে তিনি আমাকে ম্যাসেঞ্জারে কল করেন। তার ফোনে আমার ঘুম ভাঙে। ফোনে তিনি আমাকে বলা শুরু করেন, তিনি আমার বাবার (পণ্ডিত বারীণ মজুমদার) ভীষণ ভক্ত। তিনি আমার বাবাকে ভীষণ ভালোবাসেন। সেই প্রসঙ্গে কথা হচ্ছিল, একপর্যায়ে তিনি বলেন, “আপনার বাবা তো একজন ক্ল্যাসিক্যাল শিল্পী ছিলেন, আপনারা কেন সেদিকে যাননি?” বললাম, “এটা আমাদের ভালো লাগে, তাই এভাবে আমরা লাইট মিউজিকে চলে এসেছি। এ নিয়ে বাবাও কোনোদিন আপত্তি করেননি। বাবা বলেছেন, “করলে ভালো করে করতে হবে।” মেজবাহ সাহেবের সঙ্গে কথা চলতে থাকলে একপর্যায়ে হঠাৎ তিনি বলেন, “আপনারা তো আপনার বাবা-মায়ের কলঙ্ক।” এ কথা শুনে আমি ভ্যাব্যাচ্যাক্যা খেয়ে যাই। আমি তাকে বললাম, “আপনি এভাবে কেন কথা বলছেন?” এরপর তিনি আরও বাজেভাবে কথা বলতে শুরু করেন, যা অত্যন্ত অশোভন।’

তিনি কেন এমন করলেন? জানতে চাইলে পার্থ মজুমদার বলেন, ‘জানি না। মেসেঞ্জারে মাঝে মধ্যে আমাকে গান পাঠাতেন, রিপ্লাই দিইনি কখনও। সেই ক্ষোভ থেকেও হতে পারে।’

পার্থ আরও বলেন, ‘একজন মানুষকে কথা দিয়ে যেভাবে আঘাত করা যায়, তার কথার ধরণ ছিল সে রকম। পরে আমি তাকে বললাম, “আমার কাজ বা সংগীতজীবন নিয়ে আপনি তো ভাই এভাবে কথা বলতে পারেন না। আমার পছন্দ-অপছন্দ আমার মতো। প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব রুচি থাকে, সেভাবেই সে কাজ করবে।” এ কথা শুনে সে উত্তেজিত হয়ে যায়। আমাকে বলে, “আমি আপনাকে থাপড়াবো।” এ ধরনের কথা ভীষণভাবে অপ্রত্যাশিত। আমি তার এ কথা শুনে বললাম, “বলেন আমাকে কোথায় আসতে হবে? আমিই আসি। আপনাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না।” এরপর তিনি মুখে যা আসে বললেন। শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি মনে ভীষণ আঘাত পেয়েছি।’

ঘটনা প্রসঙ্গে বাপ্পা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বড় ভাইয়ের কাছ থেকে তিনিও ঘটনাটি জেনেছেন। শুনে তিনিও স্তম্ভিত।

কেন এমন করলেন? জানতে মেজবাহ আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। জাগো নিউজের পরিচয়ে ক্ষুদেবার্তা দিয়ে রাখলেও তিনি সাড়া দেননি।



বিষয়: #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম