শিরোনাম:
●   দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি ●   মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ●   শোক সংবাদ-নারায়ন দে ●   ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর ●   খাটের নিচে তেলের খনি! ●   পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক ●   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ভালোবাসা সুন্দর জিনিস, ভালোই চলছে: তমা
প্রথম পাতা » বিনোদন » ভালোবাসা সুন্দর জিনিস, ভালোই চলছে: তমা
৩০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালোবাসা সুন্দর জিনিস, ভালোই চলছে: তমা

বজ্রকণ্ঠ ডেস্ক:
ভালোবাসা সুন্দর জিনিস, ভালোই চলছে: তমা
বর্তমানে অন্যতম শীর্ষ নির্মাতা রায়হান রাফি সঙ্গে ঢাকাই চিত্রনায়িকা তমা মির্জার ঘনিষ্ঠতা প্রকাশ্যে। যদিও তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তমা মির্জাকে তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলা হয়। আলোচনা করা হয় ব্যক্তিজীবনে তমার প্রেম ও বিয়ে প্রসঙ্গেও।

ভালোবাসা কেমন চলছে অভিনেত্রীর- উত্তরে তমা বলেন, ‘ভালোবাসা তো সুন্দর জিনিস, খুনশুটির জিনিস। ভালোবাসা বিশ্বাসের জিনিস, আস্থার জিনিস। সব মিলিয়ে ভালোই চলছে।’

এ সময় সাক্ষাৎকারে রাফির প্রসঙ্গ টানতেই একরকম এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছিলেন তমা। অভিনেত্রীর চালচলনে স্পষ্ট ছিল যে, বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে নারাজ। রায়হান রাফির সঙ্গে তমার কী সম্পর্ক- এমন প্রশ্ন মজার ছলে গ্রহণ করে অভিনেত্রী বলেন, ‘আমি কানে শুনতে পাচ্ছি না।’

যদিও রায়হান রাফি ও তমা মির্জা তাদের রসায়নকে এতদিন ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আখ্যা দিয়ে আসছিলেন। তাদের ভক্ত অনুরাগীরাও মনে করেন, রাফিকে শুধু বন্ধুই ভাবেন তমা। আবার নেটিজেনরা বলছেন, তমা শুধুমাত্র রাফিকে ব্যবহার করছে।

কিন্তু ইদানিং রায়হান-তমার খুনশুটি প্রকাশ্যে আসার পর অনেকে ধরেই নিয়েছে তমার সেই স্বপ্নের মানুষটিই রায়হান রাফি। এদিকে তমাও জানিয়ে দিয়েছেন, তিনি তার স্বপ্নের মানুষটি পেয়ে গেছেন, তাই এখন আর নতুন করে সেটি খুঁজতে চান না। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন আর স্বপ্নের মানুষটিকে নিয়ে কিছু বলার নেই। আর খুঁজতেও চাই না।’

রায়হান রাফি তার বন্ধু, না কী বন্ধুর চেয়ে বেশি- সাক্ষাৎকারে এমন প্রশ্নে হাসির ছলে তমা বলেন, ‘বলবো না।’

কাউকে ছ্যাঁকা দিয়েছেন কী না- এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কাউকে যদি মনে হয় সম্পর্কে জড়াতে চাই না, সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এরপর যদি কোনো একটা ইতিহাস হয়ে যায়, তাহলে অন্য পক্ষের দোষ।’

এদিকে নিজের বিয়ে প্রসঙ্গে তমা জানান, এখনও বিয়ের জন্য কিছু ভাবছেন না তিনি।

এর আগে এই রায়হানের ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। শুরু হয় রায়হান রাফি ও তমা মির্জার রসায়ন নিয়ে জল্পনা-কল্পনা। সম্প্রতি তমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন রাফি। উত্তরে রাফিকে পেয়েও নিজেকে ভাগ্যবান দাবি করেন তমা মির্জা। এরপর থেকেই রায়হান-তমার প্রেম একে একে প্রকাশ্যে আসতে থাকে।



বিষয়: #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ