মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
বজ্রকণ্ঠ ::
![]()
প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে আগামী ২৬ আগস্ট ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন। ফিরবেন ৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।
এদিকে ইসি সচিব আখতার আহমেদ রোববার (১৭ আগস্ট) জাপান সফরে গিয়েছেন। সেখানে তিনিও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ফিরবেন ২৩ আগস্ট।
বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। ভোটার হতে এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।
বিষয়: #কানাডা #ছবি #ফাইল #যাচ্ছেন #সফর #সিইসি










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
