বুধবার ● ১৯ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে সোনাই নদী ভাঙ্গনে ৮টি গ্রাম প্লাবিত
মাধবপুরে সোনাই নদী ভাঙ্গনে ৮টি গ্রাম প্লাবিত
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মঙ্গলবার ভোর রাত থেকে প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের মরারচর এলাকায় সোনাই নদীর ১টি পাড় ভেঙ্গে প্রায় ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০/২৫টি পুকুরের মাছ ভেসে গেছে। ৮০ হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে গেছে। ৩৫ হেক্টর সবজি আংশিক পানিতে তলিয়ে গেছে। কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকেই ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা ভারতীয় পানির স্রোতে মাধবপুর উপজেলার সুন্দাদিল,নজরপুর,আলাকপুর,হরিশ্যামা,বারোচান্দুরা,মুরাদপুর, হাড়িয়া ও দূর্গাপুর সহ প্রায় ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।
মাধবপুর দুর্যোগ ও ত্রান কর্মকর্তা নূর মামুন জানান মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে প্রণোদনার সুপারিশ করা হবে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বুধবার সকালে আন্দিউড়া ইউনিয়নের সোনাই নদীর হরিশ্যামা মরারচর নামক স্থান পরিদর্শন করে বলেন, সোনাই নদীর বাঁধ ভেঙ্গে ফসলি জমি ও কৃষি জমিতে প্লাবিত হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
বিষয়: #গ্রাম #নদী #প্লাবিত #মাধবপুর #সোনাই










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 