শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটালীপাড়ায় পানিতে ডুবে একদিনে ৩ জনের মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে একদিনে ৩ জনের মৃত্যু
গোপালগঞ্জ ::
![]()
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পানিতে ডুবে সজল বাড়ৈ (২০), অনুছোয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সজল ও অনুছোয়া আপন চাচাতো ভাইবোন।
শুক্রবার (৮ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কস বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। অপরদিকে ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। সজল বাড়ৈ হার্টের রোগী ছিল বলে তার পরিবার থেকে দাবি করেছেন।
অন্যদিকে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিষয়: #একদিন #কোটালীপাড়া #জন #ডুবে #পানি #মৃত্যু










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 