শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব ও বৃক্ষমেলা অনুষ্ঠিত
প্রথম পাতা » বিশেষ » সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব ও বৃক্ষমেলা অনুষ্ঠিত
২১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব ও বৃক্ষমেলা অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব ও বৃক্ষমেলা অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে অবস্হিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বৃহস্পতিবার (৩১ জুলাই) এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ফল উৎসব ও বৃক্ষমেলা ২০২৫”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন শিক্ষক বোরহান সাদী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেনবাগ পৌর আমির ইয়াছিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিনারুল ইসলাম এবং আজিম চৌধুরী হজ্ব কাফেলার পরিচালক বশির উল্লাহ রিপন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নজির আহমেদ, রবি, মোজাম্মেল, সাংবাদিক খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নিজাম উদ্দিন খোন্দকার, মো. ফখর উদ্দিন, মো: হারুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মারুফুর রহমান জিহাদ। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফল উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি স্টলগুলোতে দেশীয় ফল যেমন—আম, জাম, লিচু, আনারস, কলা, পেয়ারা ছাড়াও বিলুপ্তপ্রায় ফল—কাউ, ডেউয়া, ডুমুর প্রভৃতি প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা অতিথিদের ফল উপহার দেন এবং নিজ নিজ স্টলের ব্যাখ্যা তুলে ধরেন।আয়োজনের শেষে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি