শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মায়ানমারে অবৈধভাবে পণ্য পাচারকালে ৫ জনকে আটক করলো কোস্টগার্ড
মায়ানমারে অবৈধভাবে পণ্য পাচারকালে ৫ জনকে আটক করলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১ শত ৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক টহল চলাকালীন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেল হতে সন্দেহজনক ১টি কাঠের বোট আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১ শত ৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অবৈধভাব #মায়ানমার










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 