সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৪
রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৪
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ী দুইজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও গিয়াস উদ্দীনের ছেলে মোতালেব হোসেন (৩৬) কে আেটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) ও পশ্চিম বালু ভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।
বিষয়: #গ্রেফতার #ব্যবসায়ীসহ #মাদক #রাণীনগর










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 