শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জে বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর জনি হত্যার ৩দিন পর একজনকে আটক করলো পুলিশ।।
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জে বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর জনি হত্যার ৩দিন পর একজনকে আটক করলো পুলিশ।।
৩১৯ বার পঠিত
সোমবার ● ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জে বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর জনি হত্যার ৩দিন পর একজনকে আটক করলো পুলিশ।।

আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জে বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর জনি হত্যার ৩দিন পর একজনকে আটক করলো পুলিশ।।
হবিগঞ্জ শহরে বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর জনি দাস হত্যার ঘটনার ৩দিন পর এই প্রথম সাজু মিয়া নামের একজনকে আটক করলো পুলিশ।

শহরের ডাকঘর সংলগ্ন দেয়ানত রাম সাহার বাড়ি এলাকার ভাড়াটিয়া জনি দাস(১৬)নামের এক স্কুল ছাত্রকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিলো।

নিহত জনি দাস হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

এই হত্যার ঘটনায় সাজু মিয়া(৩০)নামে এক যুবককে ভোরে আটক করে সদর থানা পুলিশ।

আটককৃত যুবক সাজু মিয়া(৩০) আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের বাসিন্দা।
সে ঐ গ্রামের মৃত খুশবান মিয়ার ছেলে।

৭জুলাই (সোমবার) ভোরে শহরের আনোয়ারপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

এবিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,জনি দাস হত্যার পর থেকে শহরের বিভিন্ন এলাকার সিসি ফুটেজ ও আমাদের বিভিন্ন গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছিলাম সাজু মিয়া এই ঘটনার সাথে জড়িত।

তাই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি দাসকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে।বর্তমানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানান তিনি। উল্লেখ্য গত ৩জুলাই(বৃহস্পতিবার)ভোর রাতে চুরির উদ্দেশ্যে জনিদের ভাড়াটিয়া বাসায় প্রবেশ করে এক বা একাধিক ব্যক্তি।

এসময় দরজা খুলে চোরকে ঝাপটে ধরে ফেলে জনি দাস এবং চিৎকার শুরু করলে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং তার ভাইকেও আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনি দাস(১৬)কে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত হন বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়(২০)।

নিহত জনি দাশের বাড়ি বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের বাঘতলা গ্রামে।

তার বাবা নর্ধন দাশ শহরের চৌধুরী বাজারের ক্ষুদ্র একজন ব্যবসায়ী।

তারা শহরের একটি বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন।

জনি দাস হত্যার ঘটনার পর থেকে শহরে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করে আসছেন তার সহপাঠীসহ বিভিন্ন সংগঠন ও শহরে বসবাসকারী বিভিন্ন এলাকার লোকজন।

এই ঘটনায় জনি দাসের বড় ভাই জীবন দাস বাদী হয়ে অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রক্ষিতে জনি দাস হত্যার ৩দিন পর আজ সোমবার ভোরে প্রথম সাজু মিয়া নামের একজনকে আটক করেন পুলিশ।



বিষয়: #  #



প্রধান সংবাদ থেকে আরও

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত