মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেল রামিরেজ।
ব্রঙ্কসে সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেল রামিরেজ।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক ::
![]()
নিউইয়র্ক ব্রঙ্কসের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের ছাত্রী হাইস্কুল গ্রাজুয়েট এলিজাবেথ গোমেজ রামিরেজ এই বছর আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছেন।
গত ২৪শে জুন ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল মিলনায়তনে গ্রাজুয়েশন অনুষ্ঠানে এই স্কলারশিপ প্রদান করা হয়।স্কুলের প্রিন্সিপাল মিস ভ্যারেনা কাবারকাস হাইস্কুল গ্রাজুয়েট এলিজাবেথ গোমেজ রামিরেজ কে এই বৃত্তি প্রদান করেন।এই সময় আহমদ সোহানের পিতা সিরাজ উদ্দিন সোহাগ ও মাতা জাহানারা লক্ষ্মী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রঙ্কসের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের ছাত্র বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান আহমদ সোহান ২০১০ সালে নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে প্রতিবছর এই বৃত্তি প্রদান করে আসছে।মরহুম আহমদ সোহানের পিতা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ তার ছেলে আহমদ সোহানের নামে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে আহমদ সোহান সোনালী হাইস্কুল প্রতিষ্ঠা করেন।
বিষয়: #ব্রঙ্কস #মেমোরিয়াল #সোহান #স্কলারশিপ










জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। 