শিরোনাম:
●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৩০ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত‌কে ইয়াবা মনিরের খুটির জোর কোথায়?
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত‌কে ইয়াবা মনিরের খুটির জোর কোথায়?
৩৩৫ বার পঠিত
সোমবার ● ৩০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত‌কে ইয়াবা মনিরের খুটির জোর কোথায়?

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি ::

ছাত‌কে ইয়াবা মনিরের খুটির জোর কোথায়?
সুনামগঞ্জের ছাতকে অপকর্ম করে বহাল তবিয়তে সেই ইয়াবা মনিরসহ তার সহযোগিরা। তার চলছে রামরাজত্ব। সুরমার চর থেকে মাটি বিক্রি, সওজের ভূমি থেকে পাথর, মাটি ও গাছসহ সরকারী যন্ত্রাংশ বিক্রি করে দাপুটের সাথে সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মবহির্ভূত ভাবে সওজ বিভাগের সরকারী ঘরে বসবাসের মাধ্যমে ইয়াবা মনির ও তার পিতা চালাচ্ছে লুটপাট। এখনও বহাল তবিয়তে আছেন সরকারী ঘরে। রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা সওজ কর্তৃপক্ষ। যে কারণে স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছেন ইয়াবা মনিরেরখুটির জোর কোথায়?

জানা যায়, নোয়াখালী জেলার চাটখালী উপজেলার বানশা গ্রামের আবুল বাশার ছাতক সওজ বিভাগের কর্মচারি হিসেবে যোগদান করে। এর সুবাদে সে পৌরশহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার সওজ বিভাগের সুরমা নদীর তীরে একটি ঘরে বসবাস করে আসছিল। ওই সুরমা নদীর লাফার্জ ফেরির চালক ছিল আবুল বাশার। সুরমা সেতু নির্মিত হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে তার চাকরির মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু সরকারী বাসা ছাড়েনি আবুল বাশার। সওজ এর অসাধু কর্মকর্তাকে মেনেজ করেই ওই বাসায় স্ব পরিবার নিয়ে আজও বসবাস করে আসছে। দুই বছর ধরে সে পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ফেরি চালক হিসেবে কর্মরত আছে।

এদিকে, ছাতকের সওজ বিভাগের সরকারী ঘরে বসবাসের সুযোগে আবুল বাশারের ছেলে মতিউর রহমান ওরফে সাজ্জাদ মাহমুদ মনির ইয়াবা মনির সরকারী ঘরে গড়ে তুলেছে মাদকের আস্তানা। ইয়াবাসহ দেশ-বিদেশের বিভিন্ন ব্রান্ডের মদ, গাঁজা ও হিরোইন ওই বসত ঘরে বসে বিক্রি শুরু করে কয়েক বছর আগে। যা স্থানীয় বাসিন্দারা জানতেন না। তার এমন কর্মকাণ্ডে এলাকার যুব সমাজ আজ বিপদগামী হচ্ছে। সরকারী ভূমিতে নির্মাণ করে টিনসেডের কয়েকটি দোকান কোঠা। এগুলো থেকে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা অবৈধ ভাবে ইনকাম করতো। এর একটি অংশ ডুকতো সওজ বিভাগের তৎকালিন দায়িত্বরত কর্মকর্তার পকেটে। মাদক ব্যবসা জমজমাট হলে এখান থেকে একটি চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করে ওই ইয়াবা মনির। জানা গেছে, আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক নিজেকে যুবলীগ কর্মী পরিচয়ে এখানে বসবাসের সুযোগে বিভক্তি দুই বলয় থেকে অনেক সুবিধা নিয়েছে ওই ইয়াবা মনির।

সম্প্রতি এখানের সওজ বিভাগের সওজের ভূমি থেকে পাথর, মাটি ও গাছ বিক্রি করে অর্ধকোটি টাকা লুটপাট করেছে ইয়াবা মনির ও তার পিতা আবুল বাশার। ২০২২ সাল থেকে সওজের ভুমি থেকে গাছ, মাটি ও পাথর উত্তোলন করে বিক্রি করেছে। এখানের পাথর দিয়ে গ্রামের বাড়িতে তৈরি করেছে বিল্ডিং। এর পরও রহস্যজনক কারণে সওজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ২০২৪ সালের ৫ আগষ্টের পর সে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে আরও বেপরোয়া হয়ে উঠে। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর সুরমার চর থেকে মাটি বিক্রিকালে এক ট্রাক চালক সহ দুজনকে হাতে নাতে গ্রেফতার করে যৌথবাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মাটিখেকো চক্রের মুল হোতা ইয়াবা মনিরের নাম। গত ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। মামলার তদন্তে সত্যতা পেয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর আগে সোশ্যাল মিডিয়ায় তার প্রকাশ্যে ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এতে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়। এসব বিষয় একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে গত ১৬ জানুয়ারী সওজ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নেমে মনিরের অবৈধ দখল করা দোকানপাঠ গুড়িয়ে দেয়। কিন্তু পিতা-পুত্রকে সরকারী ঘর থেকে বের করে দেয়নি। বর্তমানে ওই ইয়াবা মনির তার বাহিনী দিয়ে নদীপথে চাঁদাবাজী, বালুমহালে চাঁদা আদায় সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ছাতক খাদ্যগুদামে মাসিক ২৫ হাজার টাকা চাঁদা দাবীর বিষয়টি উঠে আসে খাদ্যগুদামের কর্মকর্তা সুলতানা পারভিনের কাছ থেকে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রচার হয়। বর্তমানে খাদ্যগুদামে ধান সংগ্রহে অনিয়মের বিষয়ে তদন্ত চলছে। এছাড়া দোয়ারাবাজার উপজেলার গরুর হাটে মাসিক চাঁদা, নদী ও সড়ক পথে মাসিক চাঁদা দাবীর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি নদীপথে চোরাচালান আটক করে পুলিশ পৌঁছার আগেই ১৬ বস্তা শাড়ি ও শাল গায়েব করেছে এই ইয়াবা মনির চক্র।
এছাড়া একটি সংবাদ প্রকাশ না করার জন্য এক ভূক্তভোগীর কাছে ৪০ হাজার টাকা চাঁদা চেয়ে বসেছিল সে। টাকা না পেয়ে একটি ছেলে ও মেয়ের প্রেমের ঘটনাকে অনলাইনে প্রচার করে। মোবাইল ফোনে যার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে ২০২৩ সাল থেকে চোরাচালান, মাদক ও লুটপাটের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রচার করায় স্থানীয় সংবাদ কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে ইয়াবা মনিরসহ তার সহযোগিরা। তারা ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ভিত্তিহীন সংবাদ চালিয়ে অপপ্রচার করছে। এতে ছাতকের সুশীল সমাজসহ সর্বস্থরের মানুষ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ইয়াবা মনির ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে ছাতক উপজেলাকে কলংক মুক্ত করার দাবি করেছেন এখানের সচেতন মহল।

অপরদিকে ইয়াবা মনির ও তার সহযোগিদের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ও জাতীয় পত্রিতার প্রতিনিধিরা। তারা অনতি বিলম্বে অপপ্রচারকারী চিহৃিত মাদক ব্যবসায়ী ইয়াবা মনিরসহ তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।

ছাতক সড়ক ও জনপদ উপ-বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী শাহাদাত হোসেন অভিযোগের বিষয়ে বলেন, সওজ কর্তৃপক্ষ লাফার্জ ফেরিঘাট সংলগ্ন অবৈধ জমি উচ্ছেদ করেছে। ফেরি চালক আবুল বাশার অবসর নেয়ার পর অস্থায়ী হিসেবে রাখা হয়েছে। সে সুবাদে সরকারি বাসায় বসবাস করছে। সরকারি বাসায় কিভাবে বসবাস করছে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, তার ছেলে মনিরের অপকর্মের জন্য অফিসে ডেকে এনে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে আর কোন কিছু করার প্রয়োজন নেই।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী

আর্কাইভ

---
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!