রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক, ২ লাখ টাকা জরিমানা
ছাতকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৪ নৌকা আটক, ২ লাখ টাকা জরিমানা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারটি ইঞ্জিনচালিত স্টিলের নৌকাসহ চার ব্যক্তিকে আটক করেছে। গত রোববার (২৯ জুন) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের আব্দুল আহাদ (২৯), সুনামগঞ্জের ছাতক থানার বারকাহন গ্রামের কওছর উদ্দিন (৪৫) ও জামালগঞ্জ থানার ফতেহপুর গ্রামের মো. আশরাফ (৩৪)।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি চক্র উৎমাছড়া এলাকার ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে ছাতকে মধ্যে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী উৎমাছড়া নামক স্থানে অবস্থান নেয় এবং ভোরে চারটি বালুবোঝাই নৌকাসহ চারজনকে আটক করে। নৌকাগুলোতে আনুমানিক ২ হাজার ঘনফুট বালু ছিল।
পরবর্তীতে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা আদায় শেষে নৌকা চারটি তাদের প্রকৃত মালিকদের জিম্মায় দেয়া হয়। নৌকায় জব্দকৃত বালু ছাতক বিআইডব্লিউটিএ ঘাটে সংরক্ষণে রাখা হয়েছে। এব্যাপারে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির এসআই অপু কুমার দাশ গুপ্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার জন্য আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি।
বিষয়: #অবৈধ #ছাতক #জরিমানা #পরিবহন #বালু










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 