সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
জিতু তালুকদার, মৌলভীবাজার ::
![]()
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আজ ২২ জুন রবিবার। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ. জেড. এম. জাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউস। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজারের সাবেক সাংসদ ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র আহবায়ক ও ফয়জুল করিম ময়ুন ও জেলা বিএনপি’র সদস্যসচিব আব্দুর রহিম রিপন। অতিথি ছিলেন সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মুকিত, সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার বকসি মিছবাহ উর রহমান, বকসি জুবায়ের আহমদ ও আবুল কালাম বেলাল। এছাড়াও বিএনপি’র মৌলভীবাজার জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত কাউন্সিল অধিবেসন চলমান রয়েছে।
অপরদিকে, সদর উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকেই বিএনপির অপর গ্রুপ বিভিন্ন অভিযোগ তুলে এ সম্মেলন ও কাউন্সিলের বিরোধীতা করে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ইত্যাদি বিভিন্ন কর্মসূচি পালণ করে আসছিলো। এরই ধারাবাকিতায় আজ সম্মেলন ও কাউন্সিলের দিন সকালে তারা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে, সম্মেলন ও কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীবৃন্দের অংশগ্রহণমূলক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের দাবী জানিয়েছে।
বিষয়: #উপজেলা #মৌলভীবাজার #সদর #সম্মেলন










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 