শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে ব্যাকের উদ্যোগে জিওটিভি র্যালী অনুষ্ঠিত।
ব্রঙ্কসে ব্যাকের উদ্যোগে জিওটিভি র্যালী অনুষ্ঠিত।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্ক ব্রঙ্কসে জিওটিভি র্যলী অনুষ্ঠিত। গত ১৮ই জুন বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের খলিল বিরিয়ানির সামনে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে Get Out The Vote GOTV জিওটিভি র্যালী অনুষ্ঠিত হয়েছে।নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন ২০২৫ ডেমোক্রেটিক প্রাইমারি জুন ২৪ ও আরলি ভোট জুন ১৪ থেকে ২২ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের সিটি নির্বাচনে ভোট প্রদানে আগ্রহী করার লক্ষ্যে এই র্যালীর আয়োজন করা হয়।এতে ব্যাপক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।নির্বাচনে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার চেয়ারম্যান কমিউনিটি বোর্ড-৯,এমিলি প্যাগন প্রেসিডেন্ট ৪৩ প্রেসেন্ট কমিউনিটি কাউন্সিল,কমিউনিটি বোর্ড মেম্বার মোঃ আলাউদ্দীন,রুহিত চৌধুরী কমিউনিটি এ্যাকটিভিস্ট,এন ইসলাম মামুন,নুরুল আলম জিকু,আব্দুল আহাদ বাবুল,সাংবাদিক শেখ শফিকুর রহমান,কমিউনিটি এ্যাকটিভিস্ট এম এ মুহিত,ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বসির,মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,জাহাঙ্গীর কবির,কবি আবু তাহের চৌধুরী,আবুল কাসেম,তোফাজ্জল আলী প্রমুখ।
র্যালীতে বক্তারা বলেন সিটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ।নির্বাচনই নির্ধারণ করে কে আপনার অর্থ,স্বাস্থ্য সেবা,শিক্ষা,জননিরাপত্তা,কর এবং আরও অনেক কিছু পরিচালনা নির্ধারণ করে।
বিষয়: #অনুষ্ঠিত #উদ্যোগ #জিওটিভি #ব্রঙ্কস #ব্যাক #র্যালী










শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই
ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন।
টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা 