শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » ফিফা ক্লাব বিশ্বকাপ: রিয়াল মাদ্রিদকে রুখে দিল আল হিলাল
প্রথম পাতা » Default Category » ফিফা ক্লাব বিশ্বকাপ: রিয়াল মাদ্রিদকে রুখে দিল আল হিলাল
১৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিফা ক্লাব বিশ্বকাপ: রিয়াল মাদ্রিদকে রুখে দিল আল হিলাল

বজ্রকণ্ঠ সংবাদ::
ফিফা ক্লাব বিশ্বকাপ: রিয়াল মাদ্রিদকে রুখে দিল আল হিলাল
ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড ও ডিন হাউসেনের ছিল অভিষেক ম্যাচ। কোচ হিসেবে অভিষেক ছিল জাভি আলানসোরও। কিন্তু অভিষেক রাঙানো হলো না। সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারাতে পারল না রিয়াল মাদ্রিদ।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বুধবার রিয়ালকে ১-১ গোলে রুখে দিয়েছে এশিয়ার আল-হিলাল।

দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। গন্সালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রুবেন নেভেস। শেষ দিকে ভালভের্দের পেনাল্টি আটকে দলকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন মরক্বান গোলরক্ষক ইয়াসিন বোনো।

ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের তারকাসমৃদ্ধ দলের বিপক্ষে আত্মবিশ্বাসী শুরু করে আল-হিলাল। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা; মিলিনকোভিচ-সাভিচের বুলেট গতির শটটি ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।

দাপুটে পারফরম্যান্সে প্রথম ১০ মিনিটে পাঁচটি শট নেওয়া আল-হিলাল দশম মিনিটে আবারও দারুণ সুযোগ তৈরি করে। ছয় গজ বক্সের বাইরে থেকে মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের কুলিং ব্রেকের পরপরই ৩২তম মিনিটে দারুণ এক আক্রমণ শাণায় রিয়াল, রদ্রিগোর দূরপাল্লার শটটি ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। রদ্রিগোর দারুণ এক পাস পেয়ে প্রথম ছোঁয়ায় দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া।

পাল্টা আঘাত হানতে খুব বেশি সময় নেয়নি আল-হিলাল। তাদের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আসেন্সিওর বদলি নেমে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন আর্দা গুলের, তবে তার শট ক্রসবারে বাধা পায়। পরক্ষণেই গন্সালো গার্সিয়ার কাছ থেকে হেড গোললাইনে ঠেকিয়ে দেন ইয়াসিন বোনো।

৮৭তম মিনিটে আল হিলালের ডি-বক্সে ফ্রান গার্সিয়া ফাউলের শিকার হলে, অনেকক্ষণ ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিনিসিয়াস-রদ্রিগো-বেলিংহ্যামদের আগেভাবে কোচ তুলে নেওয়ায়, পেনাল্টি নিতে আসেন ভালভের্দে; তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকে দেন বোনো।

দুই দলের ডাগআউটেই ছিলেন নতুন কোচ। ইন্টার মিলানকে তিন বছরের মধ্যে এবারসহ দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে আল হিলালের দায়িত্ব নিয়েছেন সিমোনে ইনজাগি। রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে দলের এমন দাপুটে পারফরম্যান্সে তার শুরুটা হলো দুর্দান্ত।



বিষয়: #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই