শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » লন্ডনে বিলাসবহুল হোটেলে বিপুল ব্যয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয়-ড. ইউনূসের ভিআইপি সফর নিয়ে প্রশ্ন
লন্ডনে বিলাসবহুল হোটেলে বিপুল ব্যয়ে রাষ্ট্রীয় অর্থ অপচয়-ড. ইউনূসের ভিআইপি সফর নিয়ে প্রশ্ন
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া::
![]()
বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থে বিদেশ সফরের বিষয়টি আবারও বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি দ্য ডরচেস্টার হোটেল থেকে পাওয়া একটি প্রো ফরমা ইনভয়েস অনুযায়ী, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি ভিআইপি প্রতিনিধিদল বিলাসবহুল ডরচেস্টার হোটেলে অবস্থান করেন এবং সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যার মোট ব্যয় প্রায় £210,325.00 (প্রায় ৩ কোটি টাকা) ছাড়িয়েছে।
হোটেলটির বিল অনুসারে:
![]()
শুধুমাত্র “পার্ক সুইট” ভাড়া বাবদ ব্যয় হয়েছে £2,000.00।
৫০ জন অতিথির জন্য ডিনার মেনুর খরচ হয়েছে £6,500.00।
খাবার ও পানীয় বাবদ অতিরিক্ত £2,100.00 ব্যয় দেখানো হয়েছে।
হোটেল রুম ভাড়ার ব্যয় ছিলো £198,135.00, যেখানে একাধিক প্রেস্টিজ ও ডিলাক্স স্যুট সংরক্ষিত ছিল।
এই বিপুল ব্যয়ের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন — যেখানে দেশের মানুষ অর্থনৈতিক সংকটে দিন পার করছে, সেখানে এমন বিলাসী ব্যয় কতটা ন্যায্য?
তবে এখনো পর্যন্ত সরকার বা হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
জনগণের প্রতিক্রিয়া:
সামাজিক মাধ্যমে বহু নাগরিক ড. ইউনূসের এমন ভিআইপি আয়োজনকে “অপ্রয়োজনীয় এবং অনৈতিক” বলে আখ্যায়িত করেছেন। কেউ কেউ বলছেন, রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় রোধে এখনই জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
বিষয়: #অপচয় #অর্থ #ড. ইউনূসের #নিয়ে #প্রশ্ন #বিপুল #বিলাসবহুল #ব্যয়ে #ভিআইপি #রাষ্ট্রীয় #লন্ডনে #সফর #হোটেলে










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 