শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » বিশেষ » পঞ্চগড় সীমান্তে নারী শিশুসহ ৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী শিশুসহ ৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

বজ্রকণ্ঠ ডেস্ক::
পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আবারও ৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১৩ জুন) ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা।
তাদের মধ্যে তিন নারী, দুই পুরুষ ও দুই শিশু রয়েছে।
সকালে বাংলাদেশের অভ্যন্তরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
সদর থানার সাব ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, ঠেলে পাঠানো সাতজনকে থানায় আনা হয়। তাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, আটকদের সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে রাখা হবে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #ঠেলে #নারী #পঞ্চগড় #পাঠালো #বিএসএফ #শিশুসহ #সীমান্তে #৭ জনকে










পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান 