শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » ‘বড় ভাইদের’ কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান মিরাজ
প্রথম পাতা » Draft » ‘বড় ভাইদের’ কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান মিরাজ
২২৮ বার পঠিত
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বড় ভাইদের’ কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান মিরাজ

‘বড় ভাইদের’ কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান মিরাজ

বজ্রকণ্ঠ ডেস্ক::

‘মাশরাফি ভাই বলিছেন, তার কথা শুনে ভালো খেলেছি। তাই ম্যাচসেরাও হয়েছি। তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই যেভাবে বলিছেন সেভাবে খেলেই ভালো পারফর্ম করেছি। সফল হয়েছি’- ক্যারিয়ারের প্রথম কয়েক বছর মেহেদী হাসান মিরাজের মুখে এমন কথা শোনা যেত প্রায়ই।

বড়দের প্রতি নানাভাবে শ্রদ্ধা পোষণ করতেন মিরাজ। মাঠে ভালো খেলার পিছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সব সময় বড়দের কৃতিত্ব দিতেন। তাদের পরামর্শ ও কৌশলকেই কার্যকর বলে মন্তব্য করতেন।

সিনিয়রদের অধীনে খেলে নিয়মিতই নতুন নুতন অভিজ্ঞতা রপ্ত করেছেন মিরাজ। দিনদিন নিজেও সিনিয়র হয়ে যাচ্ছেন। এখন হয়ে গেলেন নেতা, বাংলাদেশ দলের পুরোদস্তুর ওয়ানডে অধিনায়ক।

গতকাল বৃহস্পতিবার মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ৫০ ওভারের ফরম্যাটে নেতৃত্ব পান তিনি।

এখন মিরাজ কী বলবেন? বড়দের কাছ থেকে অনেক বুদ্ধি-পরামর্শ পেয়ে পরিণত হওয়ার পাশাপাশি অভিজ্ঞতা সঞ্চয় করা মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে তার জুনিয়র প্লেয়ারদের কীভাবে অনুপ্রাণিত করবেন? কাকে কীভাবে উজ্জীবিত করবেন?

ওয়ানডে অধিনায়ক হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই সংবাদ সম্মেলনে এসে সেসব প্রশ্নের মুখোমুখি হন মিরাজ।

শেরে বাংলায় আজ শুক্রবার সংবাদ সম্মেলনে শুরুতেই এক সিনিয়র সাংবাদিকের প্রশ্ন, অতীতে দেখা গেছে বিভিন্ন সময় আপনি আপনার অগ্রজপ্রতীম; বিশেষ করে অধিনায়কদের অনেক প্রশংসা করতেন। তাদের কাছ থেকে নানা ভাবে অনুপ্রাণিত হতেন, সেসব কথা বলতেন। এখন আপনি অধিনায়ক। আপনি যা বলবেন, সবাই শুনবে। এ ব্যাপারটা কীভাবে দেখছেন?

মিরাজের জবাব, ‘হ্যাঁ, মাশরাফি ভাইয়ের অধীনে আমার অভিষেক হয়েছিল। আলহামদুল্লিাহ, আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার জন্য একটা ভালো লাগার বিষয়। এখন কাজে লাগাতে হবে। এখন আমাদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমরা ৮-৯ বছর ধরে জাতীয় দলে খেলেছি। এখন আমাদের পারফর্ম করার সময় এসেছে। যারা জুনিয়র আছেন তাদেরও এগিয়ে যাওয়ার এখনই সময়।’

মিরাজ মনে করেন, ক্যারিয়ারে বড়দের সাহচর্যে থেকে অনেক কিছু শিখেছেন, জেনেছেন ও বুঝেছেন। এখন সেসব অভিজ্ঞতা ছোটদের মাঝে বিতরণ করতে চান তিনি।

তাই মিরাজের মুখে এমন কথা, ‘আমার ক্যারিয়ার শুরুর সময় বড় ভাইদের কাছ থেকে যে দিকনির্দেশনা, সাহায্য-সহযোগিতা পেয়েছি; আমিও চেষ্টা করবো ড্রেসিং রুমকে এমন চাঙ্গা রাখতে। যাতে জুনিয়র ও অন্যান্য ক্রিকেটাররা কোনোরকম শূন্যতা অনুভব না করে। আমি একা, আমার পাশে কেউ নেই, এটা যাতে অনুভব না করে। সবাইকে বুঝিয়ে দিতে চাই, ভেতরে একটা অনুভূমি জাগ্রত করতে চাই। এখানে আমরা সবাই একটা পরিবার।’



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ