বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পরিবেশ রক্ষায় করণীয় ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে কোস্টগার্ডের আলোচনা সভা
পরিবেশ রক্ষায় করণীয় ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে কোস্টগার্ডের আলোচনা সভা
মনির হোসেন ::
![]()
সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন এবং ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ড এর ভূমিকা অপরিহার্য।
এরই ধারাবাহিকতায় গত ১১ জুন বুধবার দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপের সাধারণ জনগণ, ছাত্র ও কর্মজীবী মানুষের সম্পৃক্ততায় পরিবেশ রক্ষায় করণীয়, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং জলাতঙ্ক রোগের সতর্কীকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ৬০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে স্থানীয় জনগণ ও বিওপির (২ বিজিবি) সদস্যগণ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সেন্টমার্টিন এ বসবাসরত জনগণের আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #পরিবেশ #রক্ষায়










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 