শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭
বজ্রকণ্ঠ ডেস্ক::

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৬ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, শুক্রবার (১৬ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সাইদুর রহমান (৪২), আবির মাহমুদ টিটো (৪১), মাহমুদুল হাসান (৩০), মিজানুর (৪২), জহিরুল ইসলাম (২৬), মিঠু ব্যাপারী (২২) ও জসিম উদ্দিন (৪৩)।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে একজন, চাঁদাবাজির মামলায় চারজন, খুনের মামলায় একজন ও অন্যান্য মামলায় একজন।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিষয়: #অভিযানে #গ্রেফতার ৭ #মোহাম্মদপুরে #সাঁড়াশি










ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি
রাণীনগরে নয়া ওসির যোগদান
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ
বাংলাদেশ–ফিলিপাইন দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ‘ব্রিজিং নেশনস, বিল্ডিং প্রসপারিটি’ শীর্ষক রোডম্যাপ প্রকাশ করেছে বিপিসিসিআই
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত 