বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » প্রাথমিকে শিক্ষকদের শূন্যপদের তথ্য চেয়েছে অধিদপ্তর
প্রাথমিকে শিক্ষকদের শূন্যপদের তথ্য চেয়েছে অধিদপ্তর
বজ্রকণ্ঠ ডেস্ক::

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এজন্য বিদ্যালয়গুলোতে শূন্যপদের তথ্য সংগ্রহ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী জুন মাস পর্যন্ত যেসব পদ শূন্য হবে সেসবের তথ্য চেয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) কামরুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে শূন্যপদের তথ্য চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। আগামী ২০ মের মধ্যে নির্ধারিত ছকে ই-মেইলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজার ৪৩টি পদ ফাঁকা রয়েছে। ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার হয়ে যেতে পারে।
এছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য ৫ হাজার ১৬৬ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।
বিষয়: #অধিদপ্তর #চেয়েছে #তথ্য #প্রাথমিকে #শিক্ষকদের #শূন্যপদের










সিলেটের ফুটপাত সংকটের স্থায়ী সমাধানে লন্ডনের আদলে ‘স্ট্রিট মার্কেট’ মডেলের প্রস্তাব সৈয়দ মিজানের!
ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! 