শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
প্রথম পাতা » Default Category » চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক
২১১ বার পঠিত
রবিবার ● ১১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক::
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক

ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগির আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

শনিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তরের পরিচালক ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজনের কথোপকথনের ভিত্তিতে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

অজিত দোভাল বলেন, ভারতের পহেলগামে হামলায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে ভারত কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধে ইচ্ছাকৃত নয় এবং এটি কোনো পক্ষের স্বার্থেও হয়নি। ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগির আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চলছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পহেলগাম হামলার নিন্দা জানিয়ে বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। তিনি বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন এবং এশিয়ায় শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান অপরিবর্তনীয় প্রতিবেশী এবং উভয়েই চীনের প্রতিবেশী। ভারত যুদ্ধ চায় না এমন অবস্থানকে প্রশংসা করে চীন।

ওএই বিবৃতি অনুযায়ী, দুই দেশ এবং বিশ্বের স্বার্থে ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এমনটাই চায় চীন।

এদিকে শনিবার (১০ মে) রাতে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জোরে সাইরেনের শব্দ শোনা গেছে। এরপরেই রোববার ভোরে (১১ মে) জেলা প্রশাসক সাক্ষী সাহনী একটি সতর্কতা জারি করেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। তবে ওই জেলা এখনো রেড অ্যালার্টের আওতায় রয়েছে। খবর বিবিসির।

সাধারণ মানুষকে বাড়ি-ঘর থেকে বের না হতে, নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে, প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে তখন স্বাভাবিক ভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সব নির্দেশাবলী অনুসরণ করুন।

গত শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘর্ষের পর অবশেষে স্বস্তি ফিরে এসেছে।



বিষয়: #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ