শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনাসহ দুইজন কারাগারে
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনাসহ দুইজন কারাগারে
৩৪০ বার পঠিত
রবিবার ● ১১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনাসহ দুইজন কারাগারে

বজ্রকণ্ঠ ডেস্ক::

পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনাসহ দুইজন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার শেরে বাংলা নগর থানায় করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত। সেলিনা ইসলাম লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী।

কারাগারে যাওয়া অপর জন হলেন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার।

শনিবার (১০ মে) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

এরপর শেরে বাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার রাজধানী থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর মধ্যে সেলিনা ইসলামকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নার্গিস আক্তারকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিল শেরে বাংলা নগর থানায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মেইন গেটের সামনে পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীসহ আওয়ামী যুব মহিলা লীগের কতিপয় নেতাকর্মী অবৈধ মিছিল বের করার প্রস্তুতি নেন। এসময় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন দুষ্কৃতকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে একে অপরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য উদ্বুদ্ধ করেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন পুলিশ।



বিষয়: #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।” গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ   পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ! আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত  করতে সহায়তা করবে কোস্টগার্ড সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২