শিরোনাম:
●   শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা  ●   মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড ●   ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১ ●   হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন। ●   রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড ●   আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন ●   সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ ●   ৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রামীণফোন-চরকির যৌথ উদ্যোগ: মোবাইল ব্যালেন্স দিয়ে কনটেন্ট কিনতে পারবেন গ্রাহকরা
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রামীণফোন-চরকির যৌথ উদ্যোগ: মোবাইল ব্যালেন্স দিয়ে কনটেন্ট কিনতে পারবেন গ্রাহকরা
১৮২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোন-চরকির যৌথ উদ্যোগ: মোবাইল ব্যালেন্স দিয়ে কনটেন্ট কিনতে পারবেন গ্রাহকরা

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ :::
গ্রামীণফোন-চরকির যৌথ উদ্যোগ: মোবাইল ব্যালেন্স দিয়ে কনটেন্ট কিনতে পারবেন গ্রাহকরা
[ঢাকা, ডিজিটাল বিনোদন জগতে গ্রাহকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে একত্রে কাজ কাজ করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিনোদন প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠান দুটির এ উদ্যোগের মাধ্যমে এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা মোবাইল ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

গতকাল ৫ মে ২০২৫ সন্ধ্যায় ঢাকার চরকির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। গ্রামীণফোন ও চরকি—উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডেপুটি হেড অব ফাইন্যান্স অংকুর সাহা এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস। চরকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এবং মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান।

ডিজিটাল কনটেন্টের প্রাপ্যতা আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গ্রামীণফোন ও চরকির যৌথ এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণফোন গ্রাহকরা চরকি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সময় ‘গ্রামীণফোন’ অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে খুব সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। উদ্যোগটির অংশ হিসেবে, এখন গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ২৮৯ টাকার মোবাইল ব্যালেন্স ব্যবহার করে তিন মাসের জন্য চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। ফলে চরকির নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজসহ পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন কনটেন্ট আরও সহজে উপভোগ করতে পারবেন তারা।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “আমরা গ্রাহকদের ডিজিটাল জীবনধারা সহজ করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। গ্রাহকের এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ বিনোদন। চরকির সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই আমাদের গ্রাহকরা এখন আরও সহজে ও নিরবচ্ছিন্নভাবে মানসম্পন্ন দেশীয় কনটেন্ট উপভোগ করতে পারবেন।”

গ্রামীণফোনের সাথে এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “বিশ্বমানের বাংলাদেশি কনটেন্ট নির্বিঘ্নে দর্শকের কাছে পৌঁছে দিতে চরকি প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব চরকির সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে, সেই সাথে আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দর্শকদের জন্য এ সুবিধা নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

যৌথ এ উদ্যোগটি গ্রাহকের ডিজিটাল সেবাপ্রাপ্তি সহজীকরণের পাশাপাশি সারাদেশের কোটি কোটি মানুষের জন্য প্রিমিয়াম ডিজিটাল কনটেন্ট প্রাপ্তির সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে গ্রামীণফোনের অবস্থানকে সুদৃঢ় করেছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত
দেশের প্রথম এআই-সমৃদ্ধ ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ উন্মোচন করল স্যামসাং দেশের প্রথম এআই-সমৃদ্ধ ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ উন্মোচন করল স্যামসাং
গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ
পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই  বাংলাদেশে ৯ এপ্রিল লঞ্চ হচ্ছে ভিভো ভি৭০ এফই ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই বাংলাদেশে ৯ এপ্রিল লঞ্চ হচ্ছে ভিভো ভি৭০ এফই
গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে
টিকটক-ইউটিউব ছেড়ে ফেসবুকে কন্টেন্ট পোস্ট করলে ৩ হাজার ডলার টিকটক-ইউটিউব ছেড়ে ফেসবুকে কন্টেন্ট পোস্ট করলে ৩ হাজার ডলার
ফেসবুকে মাসে ৩ লাখ টাকা আয় করার সুযোগ ফেসবুকে মাসে ৩ লাখ টাকা আয় করার সুযোগ
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ