বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই পেশাদার ডাকাত/ছবি সংগৃহীত
রাজধানীর কল্যাণপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) বিকেলে কল্যাণপুরের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহাবুদ্দিন (২৮)। তাদের কাছ থেকে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে থানার একটি টহল দলের ডিউটি চলাকালীন গোপন সংবাদে জানতে পারে ডাকাতদলের সদস্যরা কল্যাণপুর রেডিও কলোনি এলাকায় একটি পরিত্যক্ত টিনের দোকানঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে টহল দলটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. মাসুদ রানা ও মো. শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
তিনি বলেন, গ্রেফতার মো. মাসুদ রানা ও মো. শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো বলেও জানানো হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিষয়: #অস্ত্রসহ #গ্রেফতার #ডাকাতির #দুই #দেশীয় #প্রস্তুতিকালে










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 