বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নারায়ণগঞ্জে স্মার্ট কুলিং প্রকল্প নিয়ে স্যামসাং, সাইনটেক ও প্রিন্সিপাল গ্রুপের চুক্তি স্বাক্ষর
নারায়ণগঞ্জে স্মার্ট কুলিং প্রকল্প নিয়ে স্যামসাং, সাইনটেক ও প্রিন্সিপাল গ্রুপের চুক্তি স্বাক্ষর
সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ:::
![]()
[ঢাকা, ০৬ মে, ২০২৫] নারায়ণগঞ্জে বহুল প্রতীক্ষিত বাণিজ্যিক প্রকল্প প্রিন্সিপাল ১০০ শপিংমলে স্মার্ট কুলিং পদ্ধতি স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, সাইনটেক টেকনোলজি ও প্রিন্সিপাল গ্রুপ।
এ উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন ঢাকায় গতকাল (৫ মে) এক অনুষ্ঠানে এই তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ অংশীদারিত্ব নারায়ণগঞ্জের রিটেইল খাতে নতুন মানদ- স্থাপন করেছে। এই প্রকল্পের অংশ হিসেবে শপিংমলটিতে স্যামসাংয়ের অত্যাধুনিক ডাক্ট-টাইপ ইনডোর ইউনিট সহ ভিআরএফ ডিভিএম এস২ সিস্টেম স্থাপন করা হবে; যা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি, সর্বোচ্চ কর্মক্ষম কুলিং সমাধান প্রদান করবে। এটি ক্রেতাদের জন্য আরামদায়ক ও কার্যকর কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং, হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, ডেপুটি জেনারেল ম্যানেজার (এসএসি বিজনেস ইনচার্জ) শাহীন হোসেন খান সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাইনটেক টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল-আমিন, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল; প্রিন্সিপাল গ্রুপের চেয়ারম্যান ড. একেএম ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওবায়েদ উল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাদ্দিস কাজী মো. শরিফ উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।
বিষয়: #কুলিং #নারায়ণগঞ্জ #প্রকল্প #স্মার্ট










ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
The Everyday Essential: How Infinix Note 60 Series Powers Study, Work, and Life on the Move
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 