মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ফোন নিজেই আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে
ফোন নিজেই আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
![]()
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে।
গুগল নিয়ে এসেছে নতুন ফিচার। যা ফোনের ডাটা চুরি রুখতে সাহায্য করবে। ব্যবহার না করলে নিজে থেকেই রিস্টার্ট হবে ফোন। ফলে ফোনের সব ডাটা এনক্রিপ্টেড হয়ে যাবে। সহজে সেই ডাটার নাগাল পাবে না অবৈধ ডাটা চুরির অ্যাপ বা সফটওয়্যার। অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবের জন্য এমন ফিচারই চালু করেছে গুগল। গুগল প্লে সার্ভিস ভার্সন ২৫.১৪-এ মিলবে এই সুবিধা।
ফোনের পাওয়ার অনের পর আনলক হলে এটি ‘আফটার ফার্স্ট আনলক’ মোডে চলে যায়। এই অবস্থায় ফোন লক থাকলেও কিছু জরুরি ডাটার এনক্রিপশন হয় না। ফলে দীর্ঘক্ষণ স্ক্রিন বন্ধ থাকলেই ডাটা চুরির ভয়। যদি ফোন টানা তিন দিন অব্যবহৃত থাকে তা হলে এই ফিচার তাকে আপনাআপনিই রিস্টার্ট করবে, ফলে তা ‘বিফোর ফার্স্ট আনলক’ মোডে আসবে, যাতে ডাটা চুরির সম্ভাবনা থাকবে না।
অ্যাপলের আইওএস ১৮.১-এ ‘ইনঅ্যাকটিভিটি রিবুট’ ফিচারের অনুকরণেই ফিচারটি। তিন দিন ফোন ব্যবহার হবে না এমন পরিস্থিতি স্বাভাবিক ভাবে আসে না। তবে ফোন হারানো বা কোনো বিপদের সময়ে আপনার ডাটা সুরক্ষা মজবুত করবে এই ফিচার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #আপনার #তথ্য #নিজেই #ফোন #ব্যক্তিগত #রাখবে #সুরক্ষিত










দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা
নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’
মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড
আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
