সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » আলতাব আলী দিবস পালিত: পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা
আলতাব আলী দিবস পালিত: পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
![]()
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে শহীদ আলতাব আলী দিবস। রবিবার (৪ মে ২০২৫) সন্ধ্যায় শহীদ মিনার বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি স্মরণ করা হয়।
ইস্ট লন্ডনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাদেশ হাইকমিশন, ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিক, কমিউনিটি নেতা ও সাধারণ নাগরিকরা। সত্তরের দশকে বর্ণবাদী হামলায় শহীদ হওয়া বাঙালি যুবক আলতাব আলীর স্মরণে আয়োজিত এ দিবসে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কাউন্সিলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কেবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস মিনিস্টার আকবর হুসেন। এছাড়াও যৌথভাবে শ্রদ্ধা জানান কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না ও সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ।
অনুষ্ঠানে আরও শ্রদ্ধা নিবেদন করেন আলতাব আলী মেমরিয়াল ট্রাস্ট, আলতাব আলী ফাউন্ডেশন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদের রুহের মাগফিরাত কামনায়। স্মরণসভা পরিচালনা করেন কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না। বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, শাফি আহমেদ, প্রেস মিনিস্টার আকবর হুসেন, হামিদা ইদ্রীসসহ আরও অনেকে।
উল্লেখ্য, আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে পূর্ব লন্ডনের হার্টলার স্ট্রিটে বর্ণবাদীদের হাতে খুন হন। তার নির্মম হত্যাকাণ্ডের পর লন্ডনের বাঙালি সম্প্রদায়সহ অন্যান্য এশীয় ও আফ্রিকান জনগোষ্ঠী বর্ণবাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সেই ঐতিহাসিক প্রতিবাদের প্রতীক হয়ে উঠেন আলতাব আলী। তার স্মরণে ১৯৯৮ সালে সেন্ট মেরী পার্কের নামকরণ করা হয় ‘আলতাব আলী পার্ক’।
আলতাব আলীর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। প্রতি বছর ৪ মে শহীদ আলতাব আলীর আত্মত্যাগের স্মরণে দিবসটি পালিত হয়ে থাকে, যা নতুন প্রজন্মের কাছে বর্ণবাদবিরোধী সচেতনতার প্রতীক হিসেবে অনুপ্রেরণা জোগায়।
বিষয়: #আলতাব #আলী #দিবস #পালিত




বিচিত্র নিউফিচার! নির্বাচনে পাশে ছিলো না-এমপি নির্বাচিত হওয়ার পরই স্বার্থবাজদের ভিড়, সতর্ক থাকার দাবি
দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন
জাতীয় নির্বাচন ২০২৬ কে হবেন দেশের কান্ডারী ?
ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা
সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান
গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর
নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
