শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » Draft » দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক
প্রথম পাতা » Draft » দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক
২১৪ বার পঠিত
সোমবার ● ৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

এস এম স্বপন রানা, বিজ্ঞপ্তি ::
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর উদ্যোগে ৪ মে ২০২৫ইং, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে আয়োজিত প্রতিকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যে নির্বাচন রাতে হয় এবং জনগণের ভোটের অধিকার হরণ হয়, সে নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক এমপি জনাব হারুনুর রশিদ। তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, মৎস্যজীবী দলর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কেন্দ্রীয় কমিটির ওলামা দলের দপ্তর সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদের সিদ্দিকী, কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, নোয়াখালী জেলার শ্রমিক দলের সভাপতি মোঃ হেল্লাল হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এ কে আজাদ চয়ন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া জুনু, কাফরুল থানা যুবদলের নেতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলী মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মো: জসিম হোসেন, ইঞ্জিনিয়ার সুমন, রাজিব আহমেদ খান, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: বেল্লাল পাটোয়ারী, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম, জিসফ নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মোঃ মনির হোসেন, জিসফ ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ফয়েজ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শেখ শহীদ ইসলাম, সদস্য সচিব হাইকুল ইসলাম, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মো:জুয়েল হোসেন, এ কে এম খায়ের, আবু ছায়েদ জিসফ ঢাকা মহানগর দক্ষিণ সদস্য দেলোয়ার, মামুন,মুন্না, জিসফ ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক মো: রেজভী,মোঃ ফারুক হোসেন।জিসফ মিরপুর থানার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
অ্যাম্বুলেন্সে মিলল ২৮ কেজি গাঁজা, আটক ২
বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
ঢাকাসহস ৬ সিটিতে প্রশাসক নিয়োগ
ইসিতে একযোগে ১১২ কর্মকর্তা বদলি
১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
রাষ্ট্রপতি অপসারণে অন্তর্বর্তী সরকারের ‘কুচক্র’
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন