বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে রেলওয়ের অভিযানে ২শ ঘরবাড়ী ও দোকান উচ্ছেদ
ছাতকে রেলওয়ের অভিযানে ২শ ঘরবাড়ী ও দোকান উচ্ছেদ
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
![]()
সুনামগঞ্জের ছাতক গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট রেলওয়ে সড়কের পাশে গড়ে অবৈধ দুু’শতাধিক বাসা বাড়ী ও দোকান কোঠা উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ আভিযান নানা প্রশ্ন ও এ অভিযান বন্ধ করার নামে একটি চত্রু লাখ লাখ টাকার ব্যবযায়িদের কাছ থেকে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পযন্ত ছাতক ও সিলেট সড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এসব স্থাাপনা উচ্ছেদ অভিযান চালায়।
জানা যায়, ছাতক ও সিলেট রেলওয়ে সড়ক সংস্কারের জন্য গোবিন্দগঞ্জে রেলওয়ে লাইনের পাশে গড়ে ওঠা বৈধ অবৈধ প্রায় দুই শতাধিক বাসা বাড়ী ও দোকান কোঠায় উচ্ছেদ অভিযান করেছে সংশ্লিষ্ট বিভাগ।
এ অভিযানে রেলওয়ে সড়কের দুই পাশের বৈধ অবৈধ দোকান, বাসা বাড়ী টিনের ঘর, টিনের বেড়া, পাকা, আধা পাকা দালান ঘর ও দ্বিতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এসময় বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (রেলওয়ে ভূমি ও ইমারত) ডেপুটি কমিশনার (উপসচিব) মো: নাসির উদ্দিন মাহমুদ, ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছের, বাংলাদেশ রেলওয়ে সিলেটের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো: আজমাঈন মাহতাব, উর্ধতন উপসহকারী প্রকৌশলী (কার্য) মো: রেজাউল হক, উর্ধতন উপসহকারী প্রকৌশলী (অর্থ) মোজাম্মেল হক, জিআরপি সিলেট থানার ওসি আব্দুল কুদ্দুস। সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়: #অভিযান #উচ্ছেদ #ঘরবাড়ী #ছাতক #দোকান










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 