সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
দৌলতপুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহেরমাদি থেকে পাটবোঝাই ট্রাকটি সৈয়দপুরের উদ্দেশে রওনা দেয়। পথে শান্তিনগর মাঠের মধ্যে পৌঁছালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রাকে আগুন ধরে যায়। ট্রাকে আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ চিৎকার শুরু করে। বিষয়টি টের পেয়ে ট্রাকচালক দ্রত গাড়িটি থামান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।খবর পেয়ে সুদুর ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে পাটবোঝাই ট্রাকটি (কক্সবাজার ট-১১-০১০৫) সৈয়দপুর যাচ্ছিল। অগ্নিকান্ডে প্রায় দশ লাখ টাকার পাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানাু গেছে। রাস্তার পাশে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাক ও পাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়: #তার #দৌলতপুর #বৈদ্যুতিক










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 