শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ৪০; কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুরে ৪০; কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
![]()
হবিগঞ্জের মাধবপুরে থানা পুলিশ ৪০ কেজি গাঁজাসহ সহ নাজমুল হোসেন (২৬) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধা ৬ টার দিকে মাধবপুর থানায় এএসআই মোঃ আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর নামক স্থানে অভিযান করে তাকে আটক করে। এ সময় ১টি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্বার করা হয়। আটক মোঃ নাজমুল হোসেন (২৬), নাটোর জেলার সদরের তেবাড়িয়া গ্রামের-মোঃ ওমর আলীর ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান,গোপন সংবাদ পেয়ে পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ নাজমুলকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করতে প্রদক্ষেপ নেওয়া হচ্ছে ।হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান,হবিগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের প্রতিটি সদস্য কাজ করছে।এ কাজে সমাজের সকল পেশার লোকদের এগিয়ে আসতে হবে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরো বেগবান করা হবে।
বিষয়: #কারবারি #কেজি #গাঁজাসহ #গ্রেপ্তার #মাদক #মাধবপুর




দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
বিএনপি ও তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের জয়
ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ ৯ জনের মৃত্যু
দেড় শতাধিক আসনে বিজয়ী বিএনপি
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান
নওগাঁ-৬ আসনে নির্বাচিত হলেন শেখ রেজাউল ইসলাম রেজু
