শিরোনাম:
●   দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ ●   রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক ●   দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার ●   ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক ●   যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী ●   ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদিত
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদিত
৩৩৬ বার পঠিত
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদিত

বজ্রকণ্ঠ :::
গ্রামীণফোনের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  ১৭০% নগদ লভ্যাংশ অনুমোদিত
[ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫] গ্রামীণফোনের লিমিটেড-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নীতিমালা মেনে ও শেয়ারহোল্ডারদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করে বুধবার (২৩ এপ্রিল ২০২৫) ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়; যা কোম্পানির সামগ্রিক অগ্রগতি ও সাফল্যের জন্য অপরিহার্য।

এজিএম-এ গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান হাকন ব্রুয়াসেট কেজোয়েল; গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারী এস এম ইমদাদুল হকসহ অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণফোন-এর বোর্ড চেয়ারম্যান হাকন ব্রুয়াসেট কেজোয়েল বলেন, “গ্রাহকদের পরিবর্তিত চাহিদা মেটানোর লক্ষ্যে ২০২৪ সালে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়েছে গ্রামীণফোন। চ্যালেঞ্জিং এই বছরে আমরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং ভবিষ্যতের উপযোগী টেলকো-টেক কোম্পানি হওয়ার লক্ষ্যেও দৃঢ় পদক্ষেপ নিয়েছি।“

তিনি আরও বলেন, “২০২৪ সালে জাতীয় পর্যায়ে ডিজিটাল অগ্রগতি সাধনের প্রতিশ্রুতি ছিল গ্রামীণফোনের অগ্রাধিকার। আমরা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করছি - প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা ও অনলাইন নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, কানেক্টিভিটি হতে পারে ইতিবাচক পরিবর্তনের চালিকাশক্তি এবং সেই লক্ষ্যে আমরা একটি টেকসই ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতিতে অবিচল।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “২০২৪ সাল গ্রামীণফোনের জন্য ছিল এক রূপান্তরের বছর। সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও আমরা উদ্ভাবন ও স্থিতিশীলতায় এগিয়েছি। প্রযুক্তির বিকাশ, অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ এবং গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আমরা টেলকো-টেক লিডার হওয়ার পথে অগ্রসর হয়েছি। ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে মৌলিক সেবাগুলো সমৃদ্ধ এবং গ্রাহককেন্দ্রিক নতুন নতুন সমাধান চালু করেছি আমরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অ্যানালিটিক্স ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে দক্ষতা বৃদ্ধি করেছি, যা নতুন পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছে। ২০২৪ সালে ২৩ লাখ নতুন গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ফলে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখে। আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখে, যা মোট গ্রাহকের ৫৭ শতাংশ; এর মধ্যে ৪ কোটি ২০ লাখ গ্রাহক সক্রিয়ভাবে ফোরজি সেবা ব্যবহার করছেন—যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। আমাদের সহজ ও উদ্ভাবনী ডেটা প্যাক, বিস্তৃত কনটেন্ট উপভোগের সুবিধা এবং ডিজিটাল সেবা মোবাইল কমিউনিকেশন আয়ে ২৮ শতাংশ অবদান রেখেছে। নেটওয়ার্ক আধুনিকায়নে আমরা ৩ হাজার ৯শ’ কোটি টাকা বিনিয়োগ করেছি- যা ভয়েস ও ডেটা সেবার মান আরো উন্নত করেছে। ২৬০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে ৩০ শতাংশ ম্যাক্রো সাইট উন্নয়ন এবং ১৭শ’ ৫৮টিরও বেশি নতুন ফোরজি সাইট স্থাপনের মাধ্যমে ফোরজি কাভারেজ ৯৭ দশমিক ৯ শতাংশে উন্নীত করেছি আমরা। রাষ্ট্রীয় কোষাগারে ১২ হাজার ৩শ’ কোটি টাকা প্রদান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি আমরা যা ব্যবসার বাইরে গ্রামীণফোনের অবদানের প্রতিফলন। অ্যাপ সিটি, এআই-নির্ভর নেটওয়ার্ক, আইওটি ও ফ্লেক্সি প্ল্যান-এর মতো উদ্ভাবন আমাদের পরিচালনগত সক্ষমতাকে আরও দৃঢ় করেছে। একইসঙ্গে, একীভূত লাইসেন্স ব্যবস্থার ফলে আমাদের মার্কেট শেয়ার ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। জিপি একাডেমি ও ফিউচার নেশন স্কিল হাব-এর মাধ্যমে আমরা তরুণদের ক্ষমতায়িত করেছি। ইএসজি মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের ৭২ শতাংশ পার্টনারদের সাথে পার্টনারশিপ কার্বন নিঃসরণ হ্রাসে সহায়ক, তেমনি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল বৈষম্য হ্রাসে সহায়ক ভূমিকা পালন করছে; যা আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছে।“

সভায়, পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য পরিশোধিত মূলধনের ১৭০% হারে চূড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করেছে, যা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের জন্য ১৭ টাকা, এবং এটি উক্ত বছরের কর পরবর্তী মুনাফার ১২২.৭৩%।

সম্পূর্ণ বার্ষিক প্রতিবেদনটি পড়তে, ভিজিট করতে পারেন: https://www.grameenphone.com/about/investor-relations/ir-annual-report/Annual-report-2024



বিষয়: #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার