রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে জখম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে জখম
খন্দকার জালাল উদ্দীন :
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৌলতপুর বাজারের আপন চাচাতো ভাই হাজী মোঃ রেজাউল হক (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে আরেক আপন চাচাতো ভাই সাবেক মেম্বর ও আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ও তার সহযোগিতারা। ২০ এপ্রিল রোববার সকাল ১০টার সময় প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও রেমি সুপার মার্কেট এর মালিক হাজি মোঃ রেজাউল হক এর সাথে পার্শ্ববর্তী বাড়ীর আপন চাচাতো ভাই সাবেক মেম্বর আব্দুল মান্নান ও তার ওয়ারিশদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ হয়। রোববার হাজী রেজাউল হক বাড়ীর পার্শ্ববর্তী তার জমিতে সীমানা নির্ধারন করতে গেলে তার আপন চাচাতো ভাই আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান (মেম্বর), (৫০), রিপন আলী (৩৫) ফরজ আলী (৬০) পিতা আব্দুল ও ফরজ আলীর ছেলে মাসুদ (৩০) সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে হাজী মোঃ রেজাউল হককে মাথায়, বুকে, পিঠে, ও হাতপায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়, স্থানীয়রা ও এলাকাবাসী হাজী মোঃ রেজাউল হককে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে হাজী রেজাউল চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে দৌলতপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগ দাখিল হয়েছে। আহত রেজাউল হক ও তার পরিবার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
বিষয়: #কর #কুপিয় #কেন্দ্র #জখম #জমি #দৌলতপুর #নিয়ে #বিরোধ #ভাইক










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 