শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার।
ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
![]()
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনাকালে দুই গ্রেফতারি পরোয়ানভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ। ১৮ (এপ্রিল)শুক্রবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,১৭(এপ্রিল) বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র দিক-নির্দেশনায় থানার ওসি (তদন্ত)জয়নাল হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেনের,সাব-ইন্সপেক্টার লুৎফুর রহমান, এএসআই জমির উদ্দিন, এএসআই হুমায়ুন কবির বাহারের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মোঃ আবু সুফিয়ানের পুত্র সিলেট ওসমানী বিমান বন্দরের বিবিধ মামলা নং-১২৯/২৪, ফৌ: কা: বি: ১০৭ ধারার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতব আসামী মোঃ জাকির হোসেন,ও মোঃ সায়েক আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আসামী জাকির হোসেন ও সায়েক আহমদকে শুক্রবার বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
বিষয়: #আসামি #গ্রেফতার #জগন্নাথপুরে #দুই #পরোয়ানাভুক্ত #পলাতক #সুনামগঞ্জের










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 