সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আবারও রণক্ষেত্র শরীয়তপুর
আবারও রণক্ষেত্র শরীয়তপুর
বজ্রকণ্ঠ সংবাদ::
![]()
আবারও রণক্ষেত্র শরীয়তপুর। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় আবারও দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে জয়নগর ইউনিয়নের ছাব্বিশপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। এতে এক তরুণের হাতের কবজিতে ক্ষত সৃষ্টি হয়েছে ও আরেকজন আহত হয়েছেন।
এর আগে ৫ এপ্রিল জাজিরায় একইভাবে ‘খইয়ের মতো’ ককটেল বিস্ফোরণ হয়। যা এখন দেশব্যাপী আলোচনায়। তার রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনা ঘটলো।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপারা এলাকায় তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালী ও জয়নগর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য হালিম তালুকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই দুই নেতা আত্মগোপনে থাকায় তাদের অনুপস্থিতিতে এখন স্থানীয় পর্যায়ে পক্ষ দুটির নেতৃত্ব দিচ্ছেন জসিম তালুকদার ও নুর আলম সরদার।
রোববার দুপুরে দুই পক্ষের লোকজন ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্ততি নেয়। তখন নুর আলম সরদারের লোকজন অপর পক্ষের ওপর ককটেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের সমর্থকরা ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই সংঘর্ষের কিছু অংশ সিসি ক্যামেরায় বন্দি হয়। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, একটি পক্ষের সমর্থকরা বালতিতে ককটেল নিয়ে প্রতিপক্ষের ওপর নিক্ষেপ করছে। প্রতিপক্ষের ওপর হামলা করার জন্য বিভিন্ন দেশীয় অস্ত্র টেটা, রামদা, ছেনদা, বল্লম, ডাল-সুরকি ও বালতিতে করে ককটেল নিয়ে ধাওয়া করছেন এক পক্ষ।
বিষয়: #আবার #রণক্ষেত্র #শরীয়তপুর










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 