শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ধর্ম » শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে?
প্রথম পাতা » ধর্ম » শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে?
৪৭৮ বার পঠিত
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে?

ইসলাম ডেস্ক::
শাওয়ালের ৬ রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে?

শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। শাওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন সারা বছরই রোজা পালন করল। (সহিহ মুসলিম)

ইমাম নববি (রহ.) শাওয়ালের ছয় রোজার এ ফজিলতের তাৎপর্যের ব্যাপারে বলেছেন, রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। রমজানের ৩০টি রোজা ও শাওয়ালের ৬টি রোজা মিলে মোট ৩৬টি রোজা হয়। আল্লাহ তাআলার কোরআনে বলেছেন,

مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَهٗ عَشۡرُ اَمۡثَالِهَا

যে সৎকাজ নিয়ে এসেছে, তার জন্য হবে তার দশ গুণ। (সুরা আনআম: ১৬০)

এ হিসেবে ৩৬টি রোজায় ১০ গুণ সওয়াব পেলে ৩৬০ দিন বা পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে। হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের ছয় রোজা একসঙ্গে রাখতে হবে এ রকম কিছু বলা হয়নি।

সাপ্তাহিক সুন্নত রোজা অর্থাৎ প্রতি সোম ও বৃহস্পতিবারের রোজার সাথে মিল রেখে সহজেই শাওয়ালের রোজাগুলো রাখা যায়। কেউ যদি শাওয়াল মাসের সপ্তাহগুলোয় প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখে, তাহলে তিন সপ্তাহেই সহজে তার ছয়টি রোজা রাখা হয়ে যাবে।

ঈদের পর কত দিনের মধ্যে শাওয়ালের রোজা রাখতে হবে?

সারা বছর নফল রোজা রাখার সওয়াব পেতে ছয়টি নফল রোজা রাখতে হয় চাঁদের হিসেবে হিজরি ক্যালেন্ডারের শাওয়াল মাস শেষ হওয়ার আগেই। অর্থাৎ এ বছর (২০২৫) ২৯ শাওয়াল মোতাবেক ২৮ এপ্রিল পর্যন্ত এ রোজাগুলো রাখার সুযোগ থাকছে।



বিষয়: #  #  #  #  #  #


ধর্ম এর আরও খবর

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
শবে বরাতের তাৎপর্য  আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) শবে বরাতের তাৎপর্য আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)
পবিত্র শাবান মাসের ফজিলত ও ইবাদত! পবিত্র শাবান মাসের ফজিলত ও ইবাদত!
কয়ছর এম আহমদের নির্বাচনী প্রচারণায় দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা কয়ছর এম আহমদের নির্বাচনী প্রচারণায় দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা
চির অমর শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস চির অমর শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এক জীবন্ত ইতিহাস
মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাৎ :  দুধরচকী। মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাৎ : দুধরচকী।
দোয়া আর নফল ইবাদতে হোক নববর্ষের সূচনা। দোয়া আর নফল ইবাদতে হোক নববর্ষের সূচনা।
জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে? জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে?
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক
কোরআন ও হাদীসের আলোকে শবে মেরাজ এবং মেরাজের ঘটনা! কোরআন ও হাদীসের আলোকে শবে মেরাজ এবং মেরাজের ঘটনা!

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
বিএনপি ও তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের জয়
ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ ৯ জনের মৃত্যু
দেড় শতাধিক আসনে বিজয়ী বিএনপি
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান
নওগাঁ-৬ আসনে নির্বাচিত হলেন শেখ রেজাউল ইসলাম রেজু