শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস চামড়া জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস চামড়া জব্দ
মনির হোসেন
![]()
মোংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকা থেকে ২৪ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। ১১ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাঠের নৌকা থেকে বস্তা ভর্তি হরিণের মাংস ও চামড়া জব্দ করে হারবারিয়া স্টেশনে নিয়ে আসে কোস্টগার্ড সদস্যরা।
১২ এপ্রিল দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১০ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি কাঠের নৌকায় তল্লাশী করে হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযানে #কোস্টগার্ডের #চামড়া #জব্দ #মাংস #মোংলায় #হরিণের










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 