শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা’
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা’
৩৮৬ বার পঠিত
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা’

বজ্রকণ্ঠ সংবাদ :::
শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা’
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই আয়োজনে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ। দল, মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি তাদের ফেসবুক পেজে সোমবার ইভেন্টের তথ্য শেয়ার করে। সেখানে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে। সোমবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ইভেন্টটিতে আগ্রহ দেখিয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ এবং অংশগ্রহণের কথা জানিয়েছেন প্রায় ৫ হাজার জন।

সমাবেশকে ঘিরে সংগঠনের ফেসবুক পেজে আলেম, সেলিব্রেটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে। এ পর্যন্ত যে সব ব্যক্তির ভিডিও পোস্ট করা হয়েছে, তাদের মধ্যে আছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে নিজেরসহ ১৪ জনের ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আগামী শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ।’

এদিকে, শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের নিজ নিজ ফেসবুক পেজেও এই কর্মসূচির প্রচারণা চালিয়েছেন। আজহারী এক ভিডিও বার্তায় বলেন, ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশা আল্লাহ, আমি নিজে সশরীর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পেজ থেকে একটি ফটোকার্ডও প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে—

মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা
কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে
তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল
ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা
বেগম  খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায়   বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল
নগরীর শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার নগরীর শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার

আর্কাইভ

---
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী