শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
৪১১ বার পঠিত
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

বজ্রকণ্ঠ ডেস্ক::
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

সিদ্ধান্ত অনুযায়ী—আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ফরম পূরণের ফির সঙ্গে জরিমানা (বিলম্ব ফি) হিসেবে বাড়তি ১০০ টাকা দিতে হবে।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করলে ‘সোনালী সেবার’ মাধ্যমে ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২ মার্চ এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পান শিক্ষার্থীরা। এরপর ১২ মার্চ থেকে ১০০ টাকা জরিমানাসহ (বিলম্ব ফি) ফরম পূরণ শুরু হয়, যা চলে ১৭ মার্চ পর্যন্ত।

এদিকে, এবার এইচএসসি ও সমমানে সব বিভাগে ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দুই হাজার ৭৮৫ টাকা। গত বছর বিজ্ঞানের পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল দুই হাজার ৬৮০ টাকা। অর্থাৎ ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা।

একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০৫ টাকা বাড়িয়ে ২ হাজার ২২৫ টাকা করা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ১২০ টাকা।

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন

আগামী ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো জানিয়েছে, ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি