শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ
৪০১ বার পঠিত
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ

সৈয়দ মিজান::::
তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ
তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে ১৮-২৯ বছর বয়সীরা তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে যুক্ত হচ্ছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা জীবনের বিভিন্ন পর্যায়ের পথচলাকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নিজেদের ও কমিউনিটির জন্য অর্থবহ কাজ করার সুযোগ পায়। প্ল্যাটফর্মটিতে তরুণদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশে একদম নতুন পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে তরুণরা কীভাবে ফেসবুক ব্যবহার করছে তা তুলে ধরা হবে।

পডকাস্ট সিরিজের উপস্থাপক হিসেবে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। এই পডকাস্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা (এসএমবি) পরিচালনাকারী ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীরা ফেসবুকে তাদের যাত্রা, উন্নতি ও বিস্তার নিয়ে গল্পগুলো বলবেন; যা পরবর্তী সময়ে তরুণদের জন্য বড় পদক্ষেপ নিতে সহায়ক হবে।

পডকাস্টের উপস্থাপক আমিন হান্নান চৌধুরী বলেন, “ফেসবুক সবসময়ই কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এবার সফল কনটেন্ট ক্রিয়েটর, এসএমবি ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীদের অগ্রগতি ও সফলতার গল্প তুলে নিয়ে আসছে ফেসবুক। এই গল্পগুলো তরুণ ব্যবহারকারীদের অর্থপূর্ণভাবে সংযুক্ত করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়গুলো খুঁজে পেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী আমরা।”

ফেসবুক প্রতিনিয়ত তরুণদের জন্য নতুন ফিচার যোগ করে যাচ্ছে, যেন সকল ব্যবহারকারী নিজেদের পছন্দ খুঁজে পেতে পারেন এবং নিজেদের ঘনিষ্ট বন্ধুবান্ধবের বাইরেও বাকি বিশ্বের সাথে সংযুক্ত হতে পারেন। আপনি যে বিষয়েই আগ্রহী হোন না কেন, ফেসবুকে এমন অনেকেই রয়েছেন যারা আপনার কাজে সহায়তা করতে পারবে। ফেসুবকে আপনি আপনার আপনার পছন্দসই কনটেন্ট ও মানুষদের খুঁজে পাবেন।

যেসব তরুণ কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে টিপস ও কৌশল জানার পাশাপাশি কমিউনিটি গড়ে তুলতে বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা #ফেসবুকআইআরএল স্টোরিজ ফলো করতে পারেন এবং https://www.facebook.com/comedyamin থেকে নিজেদের দক্ষতার আরও বিকাশ ঘটাতে পারেন। একইসাথে, এই সিরিজের ডিজিটাল পাবলিকেশন পার্টনার টাইগার মিডিয়া (কেবলগ্রাম, নাটশেল টুডে ও সোজু টুডে) থেকে পডকাস্টের গুরুত্বপূর্ণ অংশ দেখে নিতে পারেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ

আর্কাইভ

---
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক