শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুনাফা লোভী ব্যবসায়ীদের জন্য জনগণের যাতে ভোগান্তি না হয়: রাষ্ট্রপতি
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুনাফা লোভী ব্যবসায়ীদের জন্য জনগণের যাতে ভোগান্তি না হয়: রাষ্ট্রপতি
২৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুনাফা লোভী ব্যবসায়ীদের জন্য জনগণের যাতে ভোগান্তি না হয়: রাষ্ট্রপতি

অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার ইতোমধ্যে প্রায় ৮ লক্ষ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে।

মুনাফা লোভী ব্যবসায়ীদের জন্য জনগণের যাতে ভোগান্তি না হয়: রাষ্ট্রপতিনিজ জেলা পাবনায় চারদিনের সরকারি সফরের তৃতীয় দিন মঙ্গলবার (১১ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলার চেম্বার অফ কমার্স -এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আশা করেন এ বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

তিনি বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়িদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

ইতোমধ্যে সরকারের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে ব্যবসায়িদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেন, সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে।

নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা নিয়ম নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

রাষ্ট্রপতি ব্যবসায়ি নেতৃবৃন্দকে বিদ্যমান এসব সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকারী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মতবিনিময় কালে পাবনা চেম্বার অফ কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যমান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

এসময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ৯ জুন ৪দিনের সফরে পাবনায় আসেন। রাস্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি তার চতুর্থবার নিজ জেলায় সফর। সফরের দ্বিতীয় দিন দিন রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক সামাজিক কর্মসূচিতে যোগ দেন। বুধবার (১২ জুন) ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।



বিষয়: #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার