বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে ও থাকবে’
‘বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে ও থাকবে’
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
![]()
বগুড়ার নন্দীগ্রামে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ পরর্বতী শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বিএনপি জনগণের দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারন সম্পাদক নুরনবী সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সাবেক এমপির সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে মোশারফ হোসেন দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি জন্য সবার দোয়া কামনা করেন।
বিষয়: #জনগণ #বিএনপি #সবসময়










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 