বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত
মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:::
![]()
মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে, শিবচর-সংলগ্ন। আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ২ যুবক।
বিষয়: #নিহত #মাদারীপুর #মোটরসাইকেল #যুবক #সংঘর্ষ










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 