শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ » আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে সাড়ে ১৮ হাজার পরিবার
প্রথম পাতা » বিশেষ » আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে সাড়ে ১৮ হাজার পরিবার
৬৬২ বার পঠিত
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে সাড়ে ১৮ হাজার পরিবার

আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে সাড়ে ১৮ হাজার পরিবারসবার জন্য আবাসন নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২। প্রকল্পটির আওতায় এবার জমিসহ বিনামূল্যে ঘর পাচ্ছেন আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবার। এর মধ্য দিয়ে দেশের আরও ২৬টি জেলার সব উপজেলাসহ মোট ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আসন্ন ঈদুল আজহার আগেই শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ঘরগুলো হস্তান্তর করা হবে অসহায় পরিবারগুলোর মাঝে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চর ফ্যাশন ও কক্সবাজারের ঈদগাঁও এলাকার উপকারভোগীদের সঙ্গে কথাও বলবেন।

আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা জানান, ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জের সব উপজেলাসহ মোট ৭০টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে।

এ হিসেবে আগে ঘোষিত জেলা-উপজেলাসহ মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেন। বঙ্গবন্ধুর এ কর্মসূচিকে অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে ৮ লাখ ৬৭ হাজার ৯০৪ ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে। শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পের অধীনে পুনর্বাসন করা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৩ ভূমি ও গৃহহীন পরিবারের ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জনকে। এর মধ্যে শুধুমাত্র মুজিব শতবর্ষেই পুনর্বাসন করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ১২টি ভূমি ও গৃহহীন পরিবারকে।



বিষয়: #



বিশেষ থেকে আরও

ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা
‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’ প্রত্যয়ে কবিকণ্ঠ-এর বই উৎসব অনুষ্ঠিত ‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’ প্রত্যয়ে কবিকণ্ঠ-এর বই উৎসব অনুষ্ঠিত
আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী
ন্যায়বিচার, আইনের শাসন ও নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রত্যাশা ন্যায়বিচার, আইনের শাসন ও নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রত্যাশা
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ আসনের এমপি হচ্ছেন তারেক রহমান বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ আসনের এমপি হচ্ছেন তারেক রহমান
সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল
বিচিত্র নিউফিচার! নির্বাচনে পাশে ছিলো না-এমপি নির্বাচিত হওয়ার পরই স্বার্থবাজদের ভিড়, সতর্ক থাকার দা‌বি বিচিত্র নিউফিচার! নির্বাচনে পাশে ছিলো না-এমপি নির্বাচিত হওয়ার পরই স্বার্থবাজদের ভিড়, সতর্ক থাকার দা‌বি
দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন
জাতীয় নির্বাচন ২০২৬ কে হবেন দেশের কান্ডারী ? জাতীয় নির্বাচন ২০২৬ কে হবেন দেশের কান্ডারী ?

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে সরকার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক
রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না — নৌ পরিবহনমন্ত্রী
ত্রিশালে মহান শহিদ দিবস পালিত
আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা