বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদ উপলক্ষ্যে নৌপথের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন
ঈদ উপলক্ষ্যে নৌপথের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন
মনির হোসেন :::
![]()
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষ্যে গত ২৪ মার্চ ২০২৫ হতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রামের সদরঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফূলী ঘাট, ব্রীজ ঘাট, কুমিড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার ৬নং ঘাট ও বিআইডব্লিউটিএ ঘাট, আদিনাথ মন্দির ঘাট, মগনামা ঘাট, বড়ঘোপ ঘাট ও দরবার ঘাটসহ গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।
বিষয়: #ঈদ #উপলক্ষ্যে #কোস্টগার্ড #নিরাপত্তায় #নৌপথ #মোতায়েন










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 