শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত: পতাকা উত্তোলন ও আলোচনা সভা
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত: পতাকা উত্তোলন ও আলোচনা সভা
৩৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত: পতাকা উত্তোলন ও আলোচনা সভা

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া :
লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত: পতাকা উত্তোলন ও আলোচনা সভা

লন্ডন, ২৭ মার্চ – বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনের বার্কিং অ্যান্ড ডাগেনহাম কাউন্সিলের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় বার্কিং টাউন স্কয়ারের টাউন হলের সামনে কাউন্সিলের মেয়র মঈন কাদেরীর নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন মেয়র মঈন কাদেরী, কাউন্সিলর ডমিনিক টুমি এবং কাউন্সিলর রাজিনা রহমান। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টাউন হলের সামনে সগৌরবে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। বিদেশের মাটিতে জাতীয় পতাকার এমন সম্মানজনক উত্তোলন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং বিদেশিদের মাঝেও বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করে।

পতাকা উত্তোলনের পর টাউন হলে মেয়রের সভাপতিত্বে এবং কাউন্সিলর মুহিব চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর অজান্তা দেব রায়, ফারুক চৌধুরী, সদরুজ্জামান খান, গিয়াস উদ্দিন মিয়া, ইডনা ফারগস, ডেপুটি লিডার সায়মা আশরাফ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া এবং ইতালি আওয়ামী লীগের সভাপতি এম এ রব মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো আপসের বিষয় নয়, এটি রক্তের বিনিময়ে অর্জিত গৌরবময় ইতিহাস। নতুন প্রজন্মকে অবশ্যই দেশের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতার মূল্য বুঝতে পারে এবং দেশকে ভালোবাসতে শিখে। বিদেশি অতিথিরাও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ জাতির সংগ্রাম ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানান।

এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক